৬৪ শতাংশের বেশি বাংলাদেশি টিকা নিতে আগ্রহী: ফেসবুকের জরিপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৭

কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে নির্ভুল তথ্য খুবই গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যে ফেসবুক এবং ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড যৌথভাবে বিশ্বজুড়ে এক জরিপ করেছে। জরিপে দেখা গেছে, বাংলাদেশের যত মানুষ জরিপের প্রশ্নের উত্তর দিয়েছেন, তার মধ্যে ৬৪ শতাংশের বেশি কোভিড টিকা নিতে আগ্রহী।

বুধবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফেসবুক। তবে পৃথিবীর সবখানে মানুষের কোভিড টিকা নেওয়ার আগ্রহ এক রকম নয়। যেমন, ভিয়েতনামে যেখানে গড়ে ৮৬ শতাংশ মানুষের টিকা নেওয়ার আগ্রহ আছে, সেখানে ভারতে ৭২ শতাংশের।

ডেটা ফর গুড প্রোগ্রামের অংশ হিসেবে ফেসবুক একাডেমিক সহযোগীদের সঙ্গে নিয়ে এই জরিপ পরিচালনা করে। স্বাস্থ্য গবেষকদের আরও ভালো মনিটরিংয়ে সহায়তা করতে ও কোভিড-১৯ এর বিস্তার সম্পর্কে জানতে অন্যতম বৃহত্তম এই জরিপে ২০২০ সালের এপ্রিল মাস থেকে বিশ্বের ২০০টি দেশের প্রায় ৪ কোটি মানুষ অংশ নেয়।

বিশ্ব জুড়ে টিকাদান কর্মসূচিতে সহযোগিতার লক্ষ্যে ফেসবুক বিভিন্ন উদ্যোগ নিতে যাচ্ছে। কোভিড-১৯-এর টিকা ও রোগ প্রতিরোধমূলক তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে দেশে দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়, এনজিও ও জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থাগুলোকে ১২ কোটি ডলারের অ্যাড ক্রেডিট দেওয়া হচ্ছে।

বাংলাদেশে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক তথ্য সরবরাহ করতে ফেসবুক স্বাস্থ্য অধিদফতর এবং আইসিটি বিভাগের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের দ্বারা শেয়ার করা সঠিক তথ্যগুলি মানুষ যেন সহজেই পেতে পারে, তা নিশ্চিত করার জন্য ফেসবুকের কোভিড-১৯ ইনফরমেশন সেন্টারটির বাংলা ভার্সনও দেয়া আছে।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম