মিয়ানমারে রোহিঙ্গাসহ সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩৫

মিয়ানমারে রোহিঙ্গাসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় দীর্ঘদিন ধরে নির্যাতন, বৈষম্য ও অত্যাচারের শিকার হচ্ছে; তাদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে মিয়ানমারে সমস্যার কারণে উদ্ভূত মানবাধিকার পরিস্থিতি নিয়ে এক বিশেষ সেশনে বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান এই বক্তব্য পেশ করেন।

বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়াসহ কফি আনানের নেতৃত্বে গঠিত রাখাইন কমিশন রিপোর্টের পূর্ণ বাস্তবায়ন এই সমস্যার সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে রোহিঙ্গাদের ওপর চালানো চরম নির্যাতনের বিচার ও দায়বদ্ধতা সমান গুরুত্বপূর্ণ।

বক্তব্যে জানানো হয়, বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ সরকার জোর প্রচেষ্টা চালাচ্ছে। এছাড়া, মানবাধিকার ও মানবিক সমস্যার টেকসই সমাধানের জন্য প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলে আশা করে বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত প্রত্যাবাসন প্রক্রিয়া গঠনমূলকভাবে সংযুক্ত হওয়া।

বক্তব্যে আরও বলা হয়, গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধকে প্রচার করে বাংলাদেশ এবং মিয়ানমারের গণতান্ত্রিক ব্যবস্থা ও সাংবিধানিক প্রক্রিয়া সমুন্নত থাকবে বলে বাংলাদেশ আশা করে। মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা শুধু ওই দেশের জন্য গুরুত্বপূর্ণ নয় বরং গোটা অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। আশাকরা হচ্ছে আজকের বিশেষ অধিবেশন শেষে একটি রেজুলেশন গ্রহণ করা হবে।

/এসএসজেড/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম