দক্ষিণ এশিয়ায় ভারতের বড় ব্যবসায়িক অংশীদার বাংলাদেশ: দোরাইস্বামী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৫:০৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১৮

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন,  ‘বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার আমাদের বড় ব্যবসায়িক পার্টনার। বাংলাদেশ পর্যটনে আমাদের জন্য বড় মার্কেটও। বাংলাদেশ ব্যবসায়িকভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের এই ব্যবসায়িক সম্পর্কে আরও বিনিয়োগ করা প্রয়োজন। যা আমাদের সম্পর্ককে অনেক দূর নিয়ে যাবে।’

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ‘বঙ্গবন্ধু : বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘১৯৭১ সালের চেতনায় আমাদের দুটি দেশকে এগিয়ে যেতে হবে। আমরা পারস্পরিক সহযোগিতাকে আরও এগিয়ে নিতে পারি। সমৃদ্ধি নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে কাজ করতে হবে। কারণ দুই দেশের মানুষের সমৃদ্ধি একই সঙ্গে সম্পর্কিত। শিক্ষা-ব্যবসাসহ সব ক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ করতে চাই। আমরা কাজ করতে চাই সংস্কৃতি চলচ্চিত্র গণমাধ্যম পর্যটন ও যানবাহন সেক্টরে।’

তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি পারস্পরিক সহযোগিতা বাড়লে সমৃদ্ধি বাড়বে। যা আমরা বঙ্গবন্ধুর নেতৃত্ব থেকে শিক্ষা পাই। আমাদের দুই দেশকে অনেক দূর এগিয়ে যেতে হবে এবং এজন্য মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান,  জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, বিএফইউজের কোষাধ্যক্ষ দীপ আজাদ।  মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেক্টর  কমান্ডার্স ফোরামের মহাসচিব ও লেখক হারুন হাবিব। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি বাসুদেব ধর।

 

 

 

 

/এসও/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি