পিএসসির মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে রাষ্ট্রপতির পরামর্শ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ মার্চ ২০২১, ০১:২২আপডেট : ০১ মার্চ ২০২১, ০৪:৫১

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন রবিবার (২৮ফেব্রুয়ারি) বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশকালে তিনি এই পরামর্শ দেন। কমিশনের অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে পিএসসির চেয়ারম্যান বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক ও করোনাকালে কর্ম-কমিশন পরিচালনায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে আবদুল হামিদকে অবহিত করেন।

রাষ্ট্রপতি নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পিএসসিকে নির্দেশ দেন। তিনি বলেন, ‘এতে সময়ের সাশ্রয় হবে এবং চাকরি প্রার্থীদের ভোগান্তি অনেকটা লাঘব হবে।’

রাষ্ট্রপতি সরকারি কর্ম কমিশনের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। দেশের যোগ্য তরুণরা যাতে সরকারের বিভিন্ন পদে নিয়োগ পায়, তা নিশ্চিত করতে পিএসসি সর্বাত্মক প্রয়াস চালাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।

সংবাদ: বাসস।

 

/এফএএন/আপডেট- এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম