সাংবাদিকদের অভিযোগ-মতামত শুনতে গণশুনানি রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২১, ২২:৫৭আপডেট : ১০ মার্চ ২০২১, ২২:৫৭

দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকসহ অন্যান্য বিভিন্ন শ্রেণি-পেশার সেবাগ্রহীতাদের অভিযোগ ও মতামত শুনতে গণশুনানি করবেন প্রধান তথ্য কর্মকর্তা। আগামী রবিবার (১৪ মার্চ) এই গণশুনানি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৯ মার্চ) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে তথ্য অধিদফতর।

আদেশে বলা হয়, তথ্য অধিদফতরের ২০২০-২১ অর্থবছরে গৃহীত শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ব্যক্তিসহ অন্যান্য বিভিন্ন শ্রেণি-পেশার সেবাগ্রহীতাদের অভিযোগ ও সুচিন্তিত মতামত গ্রহণ এবং সেবা প্রদান পদ্ধতি আরও সহজতর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় তথ্য অধিদফতর থেকে বিভিন্ন পর্যায়ের সেবাগ্রহীতাদের সঙ্গে প্রধান তথ্য অফিসারের গণশুনানি আগামী ১৪ মার্চ রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তার অফিস কক্ষে অনুষ্ঠিত হবে।

এরই পরিপ্রেক্ষিতে, তথ্য অধিদফতর থেকে বিভিন্ন পর্যায়ের সেবাগ্রহীতাদের ১৪ মার্চ গণশুনানিতে উপস্থিত থেকে তাদের অভিযোগ ও মতামত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আদেশে আরও বলা হয়, এ বিষয়ে প্রধান তথ্য অফিসারের দাফতরিক টেলিফোন নম্বর-৯৫৪৬০৯১ বা ব্যক্তিগত সহকারী মো. আমিনুল ইসলামের ০১৭১২-৬১৮৮০৫ মোবাইল নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের