সুইডেনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২১, ১৯:০৫আপডেট : ১৪ মার্চ ২০২১, ১৯:৫৭

সুইডেনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। ওই দেশের সঙ্গে প্রথাগত উন্নয়ননির্ভর সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করে বাণিজ্য, বিনিয়োগ ও জ্ঞান-বিজ্ঞানে অংশীদারিত্ব বাড়াতে চায় বাংলাদেশ।

রবিবার (১৪ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা-বিষয়ক মন্ত্রী পার ওলসন ফ্রিধ সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর একটি বক্তৃতা অনুষ্ঠানে একথা বলেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ইউরোপিয়ান ক্রেতাদের আরও দায়িত্বশীল আচরণে উৎসাহিত করার জন্য সুইডেনকে আহ্বান জানিয়ে পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘কোভিড পরিস্থিতি মোকাবিলায় এটি বাংলাদেশকে সহায়তা করবে।’

ড. মোমেন বলেন, ‘মানবাধিকার, বাধাহীনভাবে মানুষের চলাচলের ব্যবস্থা এবং কনেক্টিভিটি ক্ষেত্রে বাংলাদেশ ও সুইডেন একসঙ্গে কাজ করতে পারে।’

সুইডিশ মন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের প্রতি সুইডেনের কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে।’

বহুপক্ষীয় ব্যবস্থাকে আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করে ওলসন বলেন, ‘এই মহামারি আমাদের পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, সুষ্ঠু বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থা থাকাটা কতটুকু জরুরি।’

 

/এসএসজেড/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান