শাল্লায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা পরিকল্পিত ষড়যন্ত্র: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২১, ১৩:৩৬আপডেট : ১৯ মার্চ ২০২১, ১৭:৫০

সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ অভিযোগ তোলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তাই এই দেশকে নিয়ে যখন দেশে-বিদেশে সবাই পঞ্চমুখ তখন নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে না পেরে এই ষড়যন্ত্র শুরু হয়েছে। শাল্লায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা সেই ষড়যন্ত্রের অংশ। আমি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে পেছনে ফিরে যেতে বলবো, আয়নার নিজেদের চেহারা দেখার জন্য। তারা ২০০১ সালে ক্ষমতায় আসার পর কোটালীপাড়া, ভোলা, আগৈলঝাড়া, সিরাজগঞ্জসহ সারাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন করেছে। তাদের নির্যাতনের কারণে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আমাদের লঙ্গরখানা খুলতে হয়েছে। তারা কেন নৌকায় ভোট দিয়েছিল তাই এই নির্যাতন চালানো হয়েছিল। অনেক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে, তাদের বাবা আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য। আমরা মনে করি আমাদের প্রথম পরিচয় বাঙালি। কিন্তু বিএনপির প্রথম পরিচয় তারা মুসলিম, হিন্দু, বৌদ্ধ বা খ্রিষ্টান। কারণ, আওয়ামী লীগ অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে।’

তিনি বলেন, দেশে যখন বিদেশি অতিথিরা আসছেন তখন দেশে যে শান্তি, স্থিতি রয়েছে তার ওপর কালিমা রচনা করতে এবং সরকারকে বেকায়দার ফেলার জন্য পরিকল্পিতভাবে শাল্লায় এ ঘটনা ঘটানো হয়েছে। তদন্তের মাধ্যমে উঠে আসবে কারা, কোন দলের নেতারা ঘটনা ঘটিয়েছে বা এর পেছনে বাতাস দিয়েছে। তাদের কাউকেই তখন ছেড়ে দেওয়া হবে না। 

জিল্লুর রহমান পরিষদের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান খোকার সঞ্চালনায় এ সময় উপস্থিত অতিথিরা বক্তব্য রাখেন।

/বিআই/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের