গুগল ডুডলে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ মার্চ ২০২১, ১০:০১আপডেট : ২৬ মার্চ ২০২১, ১০:০১

নীল আকাশে সাদা মেঘের ভেলা। এর মধ্যে উড়ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। নিচে গুগলের লোগোও লাল-সবুজ। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এভাবেই আজ শুক্রবার (২৬ মার্চ) ডুডল প্রকাশ করেছে সার্চ জায়ান্ট গুগল।

বিশেষ বিশেষ দিবস উপলক্ষে গুগল ডুডল প্রকাশ করে থাকে। বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস, জাতীয় উৎসব, বিশিষ্ট কোনও মানুষের জন্মদিন উপলক্ষে গুগল বরাবরই ডুডল প্রকাশ করে আসছে। এবারের স্বাধীনতা দিবসেও তার ব্যতিক্রম হয়নি।

গুগলে প্রবেশ করলেই দেখা যাচ্ছে স্বাধীনতা দিবসের ডুডল। এতে ক্লিক করলেই চলে আসছে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সম্পর্কিত বিভিন্ন তথ্য ও খবর। 

উল্লেখ্য, বিভিন্ন দিবস, বিখ্যাতদের জন্মদিন কিংবা নানান আয়োজনে গুগলের লোগো পরিবর্তন এখন অনেকটাই নিয়মে দাঁড়িয়েছে। এসব দিনকে উপলক্ষ করে নিজেদের লোগোতে পরিবর্তন আনে বিশ্বখ্যাত এই সার্চ ইঞ্জিন। এই বিশেষ ‍দিনের লোগোকে বলা হয় ‘গুগল ডুডল’। ইতোমধ্যে গুগলের শতাধিক দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে ও প্রতি বছর করে যাচ্ছে। 

আরও পড়ুন- বাংলাদেশের বিভিন্ন উদযাপনে গুগলের ডুডল

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক