দ্রব্যমূল্য স্বাভাবিক রয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২১, ১৪:০৭আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৪:০৭

জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে দেশে দ্রব্যমূল্য স্বাভাবিক ও সহনীয় পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার (১ এপ্রিল) সংসদে লক্ষ্মীপুর-১ আসনের আনোয়ার হোসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, 'সম্প্রতি দেশে চাল, ভোজ্য তেল, আটা, শুকনো মরিচের দাম বেড়ে গিয়েছিল। তবে বাণিজ্যমন্ত্রণালয়ের সময়োপযোগী পদক্ষেপের ফলে এসব নিত্যপণ্যের মূল্য আগের মতো সহনীয় পর্যায়ে চলে এসেছে।'

ভবিষ্যতে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সময়োপযোগী কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।

এসময় সংরক্ষিত আসনের সংসদ সদস্য আদিবা আনুম মিতার অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রতি বছর রমজান মাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের মূল্য হঠাৎ করে বৃদ্ধি করার প্রবণতা দেখায়। নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রতি বছরের মতো এবারও বাণিজ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়ন করে যাচ্ছে।

তবে খোলা বাজারে চাল,ডাল, তেলসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি দেখা গেছে। এ নিয়ে ক্রেতা-বিক্রেতাদের অভিযোগও উঠেছে। ক্রেতাদের দাবি রমজানকে সামনে রেেখে যেন কোনও দ্রব্যের দাম না বাগে, সরকার যেন বিষয়টি কঠোরভাবে পর্যবেক্ষণ করে।

/ইএইচএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম