৪০ টন খেজুর দিলো সৌদি সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২১, ১৬:২৮আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৬:২৮

রমজানে ইফতার সামগ্রীর অংশ হিসেবে  দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিতরণের জন্য প্রায় ৪০ মেট্রিক টন খেজুর দিয়েছে সৌদি আরব সরকার।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীনের কাছে সৌদি সরকারের প্রতিনিধি বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূতের পক্ষে ইসলামিক অ্যাফেয়ার্সের প্রধান আহমেদ বিন হাসান হামাদি এই খেজুর হস্তান্তর করেন‌। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সেলিম হোসেন জানান, খেজুর হস্তান্তর অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন বলেন, ‘আসন্ন রমজানে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ইফতার সামগ্রীর অংশ হিসেবে বিতরণের জন্য সৌদি সরকার বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশকে দুই হাজার কার্টন খেজুর দিয়েছে, যার পরিমাণ প্রায় ৪০ টন। সৌদি আরব আমাদের অত্যন্ত ভ্রাতৃপ্রতিম দেশ। এছাড়া মুসলমান হিসেবে তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা ভিন্ন। সৌদিতে আমাদের বিপুল সংখ্যক লোক হজ ও ওমরা করতে যান।’

সচিব আরও বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই ৪০ মেট্রিক টন খেজুর, যারা ইফতারের সময় খেজুর কিনতে পারেন না, এ ধরনের জনগণের কাছে পৌঁছানোর জন্য সকল জেলা প্রশাসনের কাছে পাঠাবো। আমরা চাচ্ছি, যাতে রোজার প্রথম দিন থেকেই এই খেজুর দিয়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠী ইফতার করতে পারেন। আমরা দৃঢ়ভাবে জেলা প্রশাকদের বলবো, যারা খেজুর কিনতে অসমর্থ্য তাদের মাঝে যেন এই খেজুর বিতরণ করা হয়। এই খেজুরের কোনও অংশ মন্ত্রণালয় বা অধিদফতরের না।  ৪০ টন খেজুর দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিতরণ করা হবে।’ তিনি বলেন, ‘এজন্য আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

সৌদি আরবের প্রতিনিধি আহমেদ বিন হাসান হামাদি বলেন, ‘আপনারা সকলেই জানেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ভ্রাতৃত্বপূর্ণ। এই সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়ার জন্য সৌদি সরকার আন্তরিক। এর নিদর্শন স্বরূপ সামান্য কিছু খেজুর আজকে আমরা রাষ্ট্রদূতের পক্ষ থেকে ইসলামিক অ্যাফেয়াসের দায়িত্বশীল প্রধান হিসেবে অফিসিয়ালি এই খেজুর হস্তান্তর করলাম। এখানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত ও নিজেকে ধন্য মনে করছি।’

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম