বই মেলায় ক্রেতা বাড়ছে

ঢাবি প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২১, ১৯:১৬আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২১:২৯

মহামারি করোনা পরিস্থিতির অবনতি হতে থাকায় গত ৫ এপ্রিল দেশব্যাপী লকডাউন ঘোষণা করে সরকার। এর আওতায় সব দোকানপাট বন্ধ থাকলেও বই মেলার সময়সূচি পরিবর্তন করে বেলা সাড়ে বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু লকডাউনের প্রথম দিনে মেলা ছিল প্রায় জনমানবশূন্য। তবে দ্বিতীয় দিনে কিছু লোকজন আসতে শুরু করে।

বুধবার (৭ এপ্রিল) গণপরিবহন খুলে দেওয়ায় গত দুই দিনের তুলনায় ক্রেতার সংখ্যা কিছুটা বেড়েছে বলে জানান মেলার দায়িত্বরত কর্মকর্তারা।

এদিকে মেলার বর্তমান পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া কাজ করছে প্রকাশক ও কর্মকর্তাদের মাঝে।

আগামী প্রকাশনীর ম্যানেজার মাহমুদুল হাসান মান্না বলেন, ‘লকডাউনে যেহেতু বই মেলা চলতেছে এবং আজ গণপরিবহনও চলা শুরু করেছে; তাই গত দুদিনের তুলনায় মেলায় লোকজন একটু বেড়েছে। আশার দিক হচ্ছে, এখন যারা মেলায় আসতেছে তারা বইয়ের লিস্ট নিয়ে আসেন, বই কেনার জন্য আসেন।’

স্টুডেন্ট ওয়েজের স্টল ম্যানেজার মো. মিলন বলেন, ‘লকডাউনের কারণে মেলার অবস্থা খারাপ ছিল। আজ গাড়ি চলাচল শুরু হওয়ায় ক্রেতার সংখ্যা বেড়েছে। মেলা আরও সাতদিন আছে, দেখা যাক কী হয়! সবকিছু বিবেচনায় হতাশার মাঝে আছি। মেলার প্রথম দিকটায় অনেক মানুষ দেখা গেলেও তাদের বেশিরভাগই ঘুরতে আসতো, বই কিনতে নয়। এখন যারা আসে তাদের বেশিরভাগই বই কিনতে আসেন।’

ঐতিহ্য প্রকাশনীর ম্যানেজার আমজাদ হোসেন কাজল বলেন, চলমান লকডাউনেও মেলায় লোকজন ভালোই আসছে। হয়তো বই মেলা বলেই তারা আসছে। এখন এটাই আশার দিক, এখন যারা আসছেন বই কিনতেই আসেন। তবে সব মিলিয়ে হতাশার দিকই বেশি দেখতে পাচ্ছি।’

অবসর প্রকাশনীর ম্যানেজার মাসুদ রানা বলেন, ‘এখন মেলা পরিস্থিতি ভালোই না। এবার প্রথম দিকে যখন মেলা চলতেছিল তখনও ভালো ছিল না। সারাদেশে গণপরিবহন বন্ধ, এই অবস্থায় মেলা চলছে। আজ গণপরিবহন চলাচল শুরু হয়েছে। মানুষ কিছুটা দেখা যাচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত নাজুক।’

কাকলী প্রকাশনীর ম্যানেজার এম. এস ইমরান আহমেদ বলেন, ‘সরকার সবকিছু বিবেচনা করে লকডাউনের ভেতরেও বই মেলা খোলা রেখেছে। এর জন্য সাধুবাদ জানাই। গত দুদিন গণপরিবহন বন্ধ থাকায় মানুষজন তেমন আসতে পারতো না। আজ সেই তুলনায় ক্রেতার সংখ্যা বেড়েছে।’

মেলায় নতুন বই

বুধবার মেলার ২১তম দিনে নতুন বই এসেছে ৬৯টি। আজকের বিষয়ভিত্তিক বই: গল্প-৮, উপন্যাস-১১, প্রবন্ধ-৩, কবিতা-২৮, গবেষণা-২, ছড়া-৪, শিশুসাহিত্য-০, জীবনী-৩, রচনাবলি-০, মুক্তিযুদ্ধ-২, নাটক-০, বিজ্ঞান-০, ভ্রমণ-১, ইতিহাস-২, রাজনীতি-০, চি:/স্বাস্থ্য-০, বঙ্গবন্ধু-১, রম্য/ধাঁধা-০, ধর্মীয়- ০, অনুবাদ-০, অভিধান-০, সায়েন্স ফিকশন-০, অন্যান্য- দুটি।

 

/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের