চারদিনে প্রায় ৪ লাখ মুভমেন্ট পাস দিয়েছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২১, ১২:১৪আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ১২:১৪

গত ৪ দিনে প্রায় ৪ লাখ মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে পুলিশ সদর দফতর থেকে। ১৩ এপ্রিল থেকে শুরু হওয়া মুভমেন্ট পাস কার্যক্রমের আজ ১৬ এপ্রিল সকাল ১০টা পর্যন্ত ৩ লাখ ৯৩ হাজার ৩৩৬ জনকে এ পাস দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) সকালে পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এআইজি সোহেল রানা বাংলা ট্রিবিউনকে এ বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, শুরু থেকে এখন পর্যন্ত ১৬ কোটি ৬৬ লাখ ৪৩ হাজার ৮৮৮ হিট পড়েছে মুভমেন্ট পাস এর ওয়েবসাইটে। প্রতি মিনিটে হিট পড়েছে ৭ হাজার ৭৪৩টি। এখন পর্যন্ত ওয়েবসাইটে ৫ লাখ ৫৬ হাজার ৮৮৬ জন ওয়েবসাইটে নিবন্ধিত হয়েছেন।

এআইজি সোহেল রানা আরও বলেন, চলমান সর্বাত্মক লকডাউনে জরুরি প্রয়োজনে বাইরে বের হতে এই মুভমেন্ট পাসের প্রয়োজন হচ্ছে। মুভমেন্ট পাস থাকলে মাঠে দায়িত্বরত পুলিশ সদস্যদের তাদের জরুরি প্রয়োজনীয়তা বিষয়টি যুক্তিযুক্তভাবে উপস্থাপন করতে পারলে কোন ধরনের বাধা ছাড়াই তাদের যেতে দেয়া হচ্ছে। যারাই আবেদন করছেন তাদের প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনা করেই তাদেরকে মুভমেন্ট পাস দেওয়া হচ্ছে। মুভমেন্ট পাস নিয়ে বাইরে বের হলে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে বাইরে বের হওয়ার পরামর্শ দেন তিনি। বিনা প্রয়োজনে বাইরে ঘোরাফেরা করলে করোনা সংক্রমণের ঝুঁকি থেকেই যাবে। সেজন্য জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

গত ১৩ এপ্রিল মঙ্গলবার www.movementpass.police.gov.bd ওয়েবসাইট ও অ্যাপ এর উদ্বোধন করেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

/আরটি/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের