হেফাজত কোনোভাবেই ছাড় পাবে না : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২১, ১৮:০৭আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ১৮:০৮

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম. মোজাম্মেল হক বলেছেন, ১৯৭১ সালে পাকিস্তানিরা যা করেছে, হেফাজত ইসলাম সেই অনুকরণেই ২৬ থেকে ২৮ মার্চ তাণ্ডব চালিয়েছে। আইনানুগভাবে হেফাজতকে বিচারের সম্মুখীন হতে হবে। এ থেকে তারা কোনোভাবেই ছাড় পাবে না।

শনিবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী বলেন, হেফাজত আমাদের জাতীয় সংগীত মানে না, জাতীয় সংগীত গায় না, জাতীয় পতাকা উড়ায় না। তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। আমরা বহু রক্ত দিয়ে জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তাই এই অবস্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, তারা আমাদের সরকারী অফিস-আদালত গুড়িয়ে ধ্বংস করে দিয়েছে। এসিল্যান্ড অফিসের সব দলিলপত্র পুড়িয়ে দিয়েছে। ওস্তাদ আলাউদ্দিন খাঁর বাড়ি ধ্বংস করে দিয়েছে। তারা রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে মুক্তিযুদ্ধের এবং সাংস্কৃতিক চেতনায় আঘাত হেনেছে। এর আইনানুগ বিচার নিশ্চিত করা হবে।

 

 

/এসআই/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম