দল মত নির্বিশেষে করোনা মোকাবিলায় কাজ করার আহ্বান ওবায়দুল কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২১, ১১:০৭আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১১:৪৫

বর্তমান পরিস্থিতি বিবেচনায় দল মত নির্বিশেষে সবাইকে করোনা মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মহামারির এই সময়ে অপরাজনীতি পরিহার করে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে।’

মঙ্গলবার (২৭ এপ্রিল) জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আন্দোলন এবং নির্বাচনেও ব্যর্থ। দেশে এমন কোনও পরিস্থিতি নেই, যেখানে আন্দোলন করতে হবে। তারা দায়িত্বশীল বিরোধীদল হিসেবেও ব্যর্থ হয়েছে।’ এ সময় সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘ক্ষমতায় গেলে অনেকেই জনগণের জন্য কাজ করেন না। তবে, শেরে বাংলা ও বঙ্গবন্ধু ছিলেন ব্যতিক্রম এবং তাদের পথ অনুসরণ করে বঙ্গবন্ধুকন্য শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।’

শেরে বাংলা এ কে ফজলুল হককে স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, ‘শেরে বাংলা এ কে ফজলুল হক অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন। তাঁর রাজনীতির মূল মন্ত্র ছিল সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন করা।’প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখন সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে দিবারাত্রি পরিশ্রম করে যাচ্ছেন বলে তিনি মন্তব্য করেন।

পৃথিবীব্যাপী যে করোনা মহামারি চলছে, তা বাংলাদেশেও আঘাত হেনেছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসম সাহসী নেতৃত্বে পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছে বাংলাদেশ।’ তিনি করোনার এই দিনে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার আহ্বান জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির কাছে এখন কোনও ইস্যু নেই। তারা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ। তাই একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ব্যর্থতার দায়ে তাদের টপ টু বটম পদত্যাগ করা উচিত।’

বিএনপির নেতিবাচক রাজনীতির প্রতি জনগণের কোনও আস্থা নেই বলে মনে করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এ কারণে আজ বিএনপি নিজের দলকে চাঙা রাখতে যখন যা খুশি তাই বলে যাচ্ছে। তাদের রাজনীতি হচ্ছে সরকার বিরোধিতার নামে অন্ধ সমালোচনা করা।’

 

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক পেছালো
শেখ হাসিনাসহ আ.লীগের ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
ছেলেকে মৃত দেখিয়ে মামলাশেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম