একদিনে সফরে মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে ঢাকায় পৌঁছেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী উই ফেংগে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান।
বিমানবন্দর থেকে সরাসরি চীনের প্রতিরক্ষামন্ত্রী ধানমন্ডি ৩২ নম্বরে এসে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন এবং ভিজিটরস বুকে স্বাক্ষর করেন।
এ সফরে সেনাবাহিনী প্রধানের সঙ্গে বৈঠক ও রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।








