স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হেফাজতের ৪ দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২১, ০০:২০আপডেট : ০৫ মে ২০২১, ০০:৩২

হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব নুরুল ইসলাম জিহাদির নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৪ মে) রাত ৯টা ২০ মিনিটে মন্ত্রীর ধানমন্ডির বাসভবনে প্রবেশ করেন তারা। রাত ১১টা ৪৫ মিনিটের দিকে বের হন। বৈঠকে তারা হেফাজতের নেতাকর্মীদের মুক্তিসহ ৪ দফা দাবি মন্ত্রীকে জানিয়েছেন।

হেফাজতের সাবেক মহাসচিব নুরুল ইসলাম জিহাদীর বাংলা ট্রিবউনকে বলেন, ‘আমাদের দাবিগুলো মন্ত্রীকে লিখিতভাবে জানিয়েছি। তিনি আমাদের কথা শুনেছেন, আশ্বাস দিয়েছেন।’ 

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা থেকে বৈঠক করে বের হচ্ছেন হেফাজত নেতারা হেফাজতের দাবিগুলো হলো:

১. হেফাজতের গণআন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে গ্রেফতার হওয়া আলেম ও সাধারণ মানুষকে দ্রুত মুক্তির ব্যবস্থা করা।

২. দেশব্যাপী গ্রেফতার অভিযান এখনও অব্যাহত রয়েছে। ফলে পবিত্র রমজান মাসে ইবাদত বন্দেগি করতে না পেরে অজানা আতঙ্কে দিন পার করছে মানুষজন। গ্রেফতার আতঙ্ক ও হয়রানি থেকে তাদের মুক্তি দেওয়া।

৩. ২০১৩ সালে হেফাজতের বিরুদ্ধে যে সব মামলা হয়েছিল, পূর্বের আলোচনা অনুযায়ী মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা করা।

৪. দ্রুত কওমি মাদ্রাসা খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়া।

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার সামনে হেফাজত নেতারা জানা গেছে, বৈঠকের সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসায় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে ১৯ এপ্রিল রাতে নুরুল ইসলাম জিহাদিরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

 

/সিএ/আইএ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কী হচ্ছে জঙ্গল সলিমপুরে
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান