প্রধানমন্ত্রী মানবিক বলেই দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২১, ১৪:০৬আপডেট : ১২ মে ২০২১, ১৪:০৬

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার নিষ্ঠুর ও অমানবিক আচরণ করেছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দিয়েছেন। তার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী মানবিক বলেই দণ্ডপ্রাপ্ত আসামি খালেদা জিয়াকে জেলের বাইরে এনে মুক্তভাবে সুচিকিৎসা নেওয়ার সুযোগ করে দিয়েছেন।’ বুধবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন।

বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘জাতির পিতার হত্যা দিবস তথা জাতীয় শোক দিবসে আপনারা ১৯৭১ সাল থেকে খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করে জাতিকে বিভ্রান্ত করে আসছেন। আপনাদের রাজনীতি যে কতটা প্রতিহিংসাপরায়ণ ও বিদ্বেষপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। জাতির পিতার হত্যা দিবসে কেক কেটে জন্মদিনের উৎসব পালন করার পরামর্শ খালেদা জিয়াকে দলের কে বা কারা দিয়েছেন? এই প্রশ্নের জবাব কিন্তু আজও আমরা পাইনি মির্জা ফখরুল সাহেব। এ কোন রাজনীতি চলছে বাংলাদেশে!’ অবশেষে বেগম খালেদা জিয়া রোগশয্যা থেকেই তার আসল জন্মদিনের তথ্য প্রকাশ করেছেন বলে ওবায়দুল কাদের উল্লেখ করেন।

খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার অমানবিক– বিএনপির এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা কিন্তু খালেদা জিয়াকে আন্দোলন করে মুক্ত করতে পারেননি। পিতা বঙ্গবন্ধুর মতো তার সুকন্যা শেখ হাসিনার যে হৃদয় আছে তা মানবিক কারণে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার মধ্য দিয়ে সেটা পরিষ্কার হয়ে উঠেছে।’

বিএনপি নেতাদের প্রতি তিনি প্রশ্ন রাখেন, ‘আপনারা মানবিকতার কথা বলেন, কিন্তু ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করে নারী হত্যা, শিশু হত্যা এবং অন্তঃসত্ত্বা নারী হত্যাকে আপনারা বিদ্রূপ করছেন। এটা কোন মানবিকতা। জাতি আজ সেটা জানতে চায়।’

জাতির পিতার হত্যাকাণ্ড মানবসভ্যতার ইতিহাসে সবচেয়ে নৃশংস ঘটনা বলে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জাতির পিতার সেই হত্যা দিবসে কেক কেটে জন্মদিনের উৎসব পালন করা কতটা নিষ্ঠুর এবং অমানবিক হতে পারে, বলবেন কি মির্জা ফকরুল সাহেব? এ প্রশ্নের জবাব কখনও পাবো কিনা জানি না।’

 

/ইএইচএস/এমএইচবি/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম