চালু হলো এসএ টিভি, চ্যানেল নাইন রবিবারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২১, ১৭:০১আপডেট : ২১ মে ২০২১, ২০:১৬

বকেয়া পরিশোধ করার পরে চালু হলো বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এসএ টিভি। আর চ্যানেল নাইন বকেয়া পরিশোধ করতে না পারায় চালু হয়নি। আগামী রবিবার (২৩ মে) চালু হতে পারে।

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ শুক্রবার (২১ মে) বিকালে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এসএ টিভি বকেয়া পরিশোধ করেছে। এতক্ষণে চ্যানেলটি চালুও হয়ে গেছে। চ্যানেল নাইন পরশু (রবিবার) বকেয়া পরিশোধ করবে।  ওই দিনই চ্যানেলটি চালু হবে।’

স্যাটেলাইটে সম্প্রচার বন্ধ হলেও এসএ চ্যানেলটি ইন্টারনেটে দেখা যাচ্ছিল। আর ক্যাবল টিভিতে চ্যানেল নাইনের জায়গায় দেখাচ্ছে নো সিগন্যাল।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের ভাড়া বকেয়া থাকায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভি ও চ্যানেল নাইন বৃহস্পতিবার (২০ মে) থেকে সম্প্রচার বন্ধ করে দেয় বিসিএসসিএল।

আরও পড়ুন

এসএ টিভি ও চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ

/এইচএএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি