‘বিরোধীদলীয় নেতা ও উপনেতা আইন’ চূড়ান্ত অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২১, ১৮:৫৭আপডেট : ৩১ মে ২০২১, ২০:০৬

জাতীয় সংসদের ‘বিরোধীদলীয় নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৩১ মে) অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি এ সভায় সভাপতিত্ব করেন। সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষ থেকে এ সভায় মন্ত্রিপরিষদের সদস্যরা সংযুক্ত হন।

মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব জানান, সামরিক শাসনামলে এই আইন হওয়ায় সেটাকে বদলে নতুন আইন করা হচ্ছে। এটি ১৯৭৯ সালের অধ্যাদেশ। তাই অধ্যাদেশ বাতিল করে আইনে রূপান্তর করার বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে।

তিনি বলেন, ‘খসড়ায় তেমন কোনও পরিবর্তন আনা হয়নি। শুধু জাতীয় সংসদের বিরোধী দলের নেতা বা উপনেতা কে হবেন, কীভাবে হবেন, তার ব্যাখ্যায় পরিবর্তন আনা হয়েছে। আগের অধ্যাদেশে বলা ছিল—এই দুটি পদ খালি হলে কীভাবে তারা মনোনীত হবেন। কিন্তু জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বা উপনেতা কীভাবে মনোনীত হবেন, তার কোনও ব্যাখ্যা ছিল না। এবার সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা কীভাবে হবেন, আইনে তা বলা হয়েছে।’

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ছুটিতে থাকলেও মন্ত্রীরা যেসব সুবিধা পান
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
প্রধানমন্ত্রীকে সভাপতি করে নিরাপত্তা-সামাজিক স্থিতিশীলতায় জাতীয় সমন্বয় কমিটি 
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের