পদ্মা সেতুতে গাড়ি চলবে ২০২২ সালের জুনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২১, ১৭:৫৮আপডেট : ০৩ জুন ২০২১, ১৭:৫৮

আগামী ২০২২ সালের জুনে খুলে দেওয়া হবে স্বপ্নের পদ্মা সেতু। ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি ৮৪ দশমিক ৫০ শতাংশ। আগামী বছরের জুনের মধ্যে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার লক্ষ্যে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট বক্তৃতায় এসব তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী জানিয়েছেন, কর্ণফুলী নদীর তলদেশে ৩ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের প্রথম টিউবের রিং স্থাপনসহ বোরিং শেষে দ্বিতীয় টিউবের বোরিংসহ অন্যান্য নির্মাণকাজ চলমান রয়েছে এবং ইতোমধ্যে ৬৫ শতাংশ ভৌত কাজ সম্পন্ন হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালি পর্যন্ত র‌্যাম্পসহ ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলছে। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম অংশের (বিমানবন্দর-বনানী) প্রায় ৬০ শতাংশ ভৌত অগ্রগতি সাধিত হয়েছে। পুরো প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি হয়েছে ২৪ শতাংশ।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন, গাজীপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত মোট ২০ কিলোমিটার দীর্ঘ বিআরটি লেনের নির্মাণ কাজ চলমান রয়েছে।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম