বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ২০ হাজার টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২১, ১৮:১৮আপডেট : ০৩ জুন ২০২১, ১৮:১৮

আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকায় উন্নীত করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বীর মুক্তিযোদ্ধারা আগামী ১ জুলাই মাস থেকে বাড়তি সম্মানী পাবেন। বৃহস্পতিবার (৩ জুন) সংসদে বাজেট বক্তব্য দেওয়ার সময় তিনি এসব তথ্য জানান।

২০১৩-১৪ অর্থবছর থেকে সরকার বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী দিয়ে আসছে। মাসিক সম্মানীর পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসনের জন্য ৩০ হাজার ‘বীর নিবাস’ নির্মাণ করছে সরকার। বীর নিবাস নির্মাণে ৪ হাজার ১২২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী বাবদ ২০২১-২২ অর্থবছরের জন্য ১ হাজার ৯২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ফেব্রুয়ারি মাসে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান