বাজেট নিয়ে বিএনপির বক্তব্য বিদ্বেষপ্রসূত কথামালার চাতুরি: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২১, ১৬:২৩আপডেট : ০৪ জুন ২০২১, ১৭:৩২

প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপির অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির বক্তব্য বিদ্বেষপ্রসূত কথামালার চাতুরি। তারা সরকারের ভালো কিছু দেখে না। দিনের আলোতেই অন্ধকার দেখে।

শুক্রবার (৪ জুন) আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

এর আগে ‘সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করেনি, ব্যবসায়ীদের দুই হাত ভরে দিয়েছে’ বলে অভিযোগ করে বিএনপি। তবে আওয়ামী লীগ মনে করে, বাজেট নিয়ে তাদের এ বক্তব্য  বিদ্বেষপূর্ণ।

বাজেট প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বাজেটের এই দিনে তারা পূর্ণিমার ঝলমলে আলোতে অমাবস্যার অন্ধকার দেখছে।’

তিনি বলেন, ‘তারা আজকে (শুক্রবার) আবোল-তাবোল বকছে। তাদের বাজেট বক্তৃতা অন্ধ ও বিদ্বেষপ্রসূত কথামালার চাতুরি। ভালো কিছু চোখে দেখে না তারা। দিনের আলোতে তারা অন্ধকার দেখে। এটা হচ্ছে বিএনপির দৃষ্টিভঙ্গি। চোখ থাকতেও তারা হাওয়া ভবনের কালো চশমা পরে থাকে। সে জন্য প্রকৃত চিত্র তাদের কালো চশমায় ধরা পড়ে না।’

মহামারির সংকটকালে সাধারণ মানুষের অংশগ্রহণের নিশ্চয়তার ৬ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব সর্বমহলে প্রশংসিত হয়েছে বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘করোনাভাইরাস সংকটকালে সামাজিক সুরক্ষা, জীবন ও জীবিকাকে প্রাধান্য দিয়ে, সর্বস্তরের মানুষকে প্রাধান্য দিয়ে, সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাড়িয়ে এই বাজেট করা হয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘এই বাজেটটি করা হয়েছে করোনা মহামারির মধ্যে জীবন এবং জীবিকার বিষয়টি মাথায় রেখে, বাস্তবভিত্তিক সময়োপযোগী ব্যবসাবান্ধব, বিনিয়োগবান্ধব এবং সাধারণ মানুষের অংশগ্রহণের নিশ্চয়তা দিয়ে। সময়োপযোগী সংকটকালে একটা বাস্তবমুখী বাজেট। ইতোমধ্যে বিভিন্ন মহল এই বাজেটের প্রশংসা করেছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।

/পিএইচসি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম