সেরাম টিকা না দিলে টাকা ফেরত দেবেই:  অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২১, ১৭:২৬আপডেট : ২৩ জুন ২০২১, ১৭:২৬

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, চুক্তি অনুযায়ী সেরাম ইনস্টিটিউট টিকা দিতে ব্যর্থ হলে টাকা ফেরত দেবেই।

বুধবার (২৩ জুন) ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন তথ্য জানান অর্থমন্ত্রী।

তিনিস বলেন, ‘ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে টিকা আনার বিষয়টি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় দেখভাল করবে। টিকা দিতে চুক্তি অনুযায়ী, কত দিন সময় নিয়েছিল সেটি দেখতে হবে। ভারতেও টিকার প্রয়োজন। সেসব কারণ বিবেচনায় নিয়ে আমরা সিদ্ধান্ত নেবো। অবশ্যই এটা ঠিক, তারা টিকা দিতে ফেল করলে টাকা ফেরত দেবেই।’

বিদেশে টাকা পাচার সংক্রান্ত সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ‘চুরি হওয়া টাকার বিষয়ে আমরা আইনি প্রক্রিয়ায় গেছি। যারা এর সঙ্গে সম্পৃক্ত বা আমাদের চিন্তায় যারা ছিল, তাদের বিরুদ্ধে আমরা মামলা করেছি, মামলা এখনও চলমান। এ সময়ে এ বিষয়ে কোনও মামলা করা সমীচীন নয়।’

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
প্রতিটি মানুষের কথা মাথায় রেখেই আসছে নতুন বাজেট: অর্থমন্ত্রী
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার: অর্থমন্ত্রী
জিয়াউর রহমানের হত্যা মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম