বিশেষ ফ্লাইটে ঢাকা ফিরলেন থাইল্যান্ডে আটকে পড়া ৩৭ বাংলাদেশি ও থাই নাগরিক। তারা থাইল্যান্ডে গিয়ে কভিড পরিস্থিতির কারণে আটকে পড়েছিলেন।
শনিবার (২৬ জুন) থাইল্যান্ডের ব্যাংকক থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আব্দুল হাই ওই যাত্রীদের বিদায় জানান বলে পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। রাষ্ট্রদূত সফলভাবে এই ফ্লাইট পরিচালনার জন্য থাই সরকারকে ধন্যবাদ জানান।
কভিড মহামারি শুরু হওয়ার পরে এখন পর্যন্ত ১৫টি বিশেষ ফ্লাইটে থাইল্যান্ড থেকে বাংলাদেশিরা ফেরত এসেছেন।









