বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ দেশ হবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২১, ১৫:১৯আপডেট : ২৮ জুন ২০২১, ১৫:১৯

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ একটি সমৃদ্ধ দেশ। এই লক্ষ্য পূরণের জন্য সুশাসন প্রতিষ্ঠা জরুরি। আর সেজন্য মন্ত্রণালয়গুলোর বার্ষিক কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ কৌশল। বর্তমান সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সোমবার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এবং আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থাগুলোর সঙ্গে বর্তমান অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মাধ্যমে মন্ত্রণালয় কী অর্জন করতে চায়, কিভাবে অর্জন করতে চায় এবং কার জন্য অর্জন করতে চায়, এর সম্ভাব্য উপকারভোগী কারা, সে সম্পর্কে উল্লেখ করা হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারে সার্বিক উন্নয়নে অগ্রধিকার রয়েছে। ২০২১ থেকে ২০৪১ পরিকল্পনা, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ এবং অন্যান্য কৌশলগত দলিলের সঙ্গে সামঞ্জস্য রেখে বর্তমান অর্থবছরের (২০২১-২২) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রণয়ন করা হয়েছে।

মন্ত্রী বলেন, সরকার রূপকল্প ২০৪১-এর যথাযথ বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ এবং সুশাসন সংহত করণে সচেষ্ট। এই জন্য একটি কার্যকর দক্ষ এবং গতিশীল প্রশাসনিক ব্যবস্থা একান্ত অপরিহার্য বলে সরকার মনে করে। এই প্রেক্ষাপটে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বাড়ানো, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের জন্য কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি প্রবর্তন করা হয়।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ভিশন হচ্ছে, সুখী-সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও নিরাপদ সোনার বাংলা। আমাদের এটিই হল কাঙ্ক্ষিত গন্তব্য। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সকলকে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম