একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে নির্বাচিত ঢাকা-১৪ আসনের আগা খান মিন্টু এবং কুমিল্লা-৫ আসনের আবুল হাসেম খানের শপথ বৃহস্পতিবার (১ জুলাই) অনুষ্ঠিত হবে।
ওইদিন বিকাল সাড়ে চারটায় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করাবেন।
আওয়ামী লীগ দলীয় এ দুই সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন গত মঙ্গলবার নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ করেছে।








