আবারও সর্বোচ্চ মৃত্যু খুলনায়, বেশি শনাক্ত ঢাকায়     

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২১, ১৯:৫১আপডেট : ০২ জুলাই ২০২১, ১৯:৫১

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৩২ জনের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৩৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৮৩ জন। এদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৪১ জন। শুক্রবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩২ জন এবং শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৮৩ জন। দেশে এ পর্যন্ত সরকারি হিসেবে করোনায় মোট মারা গেছেন ১৪ হাজার ৭৭৮ জন এবং  মোট শনাক্ত হয়েছেন ৯ লাখ ৩০ হাজার ৪২ জন।

দেশে ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে মারা গেছেন ৩৫ জন। টানা আট দিন ধরে খুলনায় মৃত্যু বেশি। এর আগে বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ যাবৎকালে করোনায় সর্বোচ্চ ১৪৩ জন মৃতের মধ্যে খুলনা বিভাগের ছিলেন ৪৬ জন। গত ৩০ জুন মারা যাওয়া ১১৫ জনের মধ্যে ৩০ জন ছিলেন খুলনার। ২৯ জুন মারা যাওয়া ১১২ জনের মধ্যে ৩৫ জন, ২৮ জুন ১০৪ জনের মধ্যে ৩৫ জন, ২৭ জুন ১১৯ জনের মধ্যে ৩২ জন, ২৫ জুন ১০৮ জনের মধ্যে ২৭ জন, ২৪ জুন ৮১ জনের মধ্যে ২৩ জন, ২৩ জুন ৮৫ জনের মধ্যে ৩৬ জন  এবং গত ২২ জুন মারা যাওয়া ৭৬ জনের ২৭ জনই ছিলেন খুলনার বাসিন্দা। কেবলমাত্র ২৬ জুন একদিনে চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছিল ২০ জনের।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩২ জনের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ৩০ জন, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের ২৪ জন করে, বরিশাল ও সিলেট বিভাগে ২ জন করে, রংপুর বিভাগে ৯ জন এবং  ময়মনসিংহ বিভাগের রয়েছেন ৬ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৮ হাজার ৪৮৩ জনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৪১ জন, ময়মনসিংহ বিভাগে ২৭০ জন, চট্টগ্রাম বিভাগে এক হাজার ৫৫ জন, রাজশাহী বিভাগে ৮৫১ জন, রংপুর বিভাগে ৭১৫ জন, খুলনা বিভাগে এক হাজার ২০১ জন, বরিশাল বিভাগে ২৪৮ জন এবং সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ৩০২ জন।

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম