ঢাকা-আঙ্কারা সম্পর্ক: ‘রিব্যালান্সিং করতে গিয়ে অফ-ব্যালান্সিং যেন না হয়’

শেখ শারিয়ার জামান
০৪ জুলাই ২০২১, ১৮:০৬আপডেট : ০৪ জুলাই ২০২১, ১৯:৫৭

ভূ-রাজনীতিতে উদীয়মান শক্তি তুরস্কের সঙ্গে নতুন প্রান্তিককরণ (এলাইনমেন্ট) হচ্ছে বাংলাদেশের। কৌশলগত সহযোগিতার জন্য তুরস্কের আগ্রহ রয়েছে এবং বাংলাদেশও পিছিয়ে থাকেনি। সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি নতুন যোগ হয়েছে নিরাপত্তা সরঞ্জাম ক্রয়ের বিষয়টি।

ঢাকা-আঙ্কারা সম্পর্কের নতুন উচ্চতা নিয়ে সাবেক কূটনীতিকরা মনে করেন, ভূ-রাজনীতিকে বিবেচনায় নিয়ে সাবধানে কৌশলগত সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হবে।

জানতে চাইলে সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিরাপত্তা সরঞ্জাম বেচাকেনা কোনও সাধারণ বাণিজ্য নয়। এর সঙ্গে রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট জড়িত থাকে।’

তিনি বলেন, ‘তুরস্কের বর্তমান মনোভাব আগের যে কোনও সময়ের থেকে ভিন্ন এবং ওই দেশের সঙ্গে অন্য বৃহৎ শক্তি যেমন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্যদের মধ্যে সম্পর্কের রসায়ন ভিন্ন মাত্রার যেটি বাংলাদেশকে বিবেচনায় নিতে হবে।’

সাবেক ওই পররাষ্ট্র সচিব মনে করেন, ‘সম্পর্কের রিব্যালান্সিং (নতুন মাত্রা) করতে গিয়ে অফ-ব্যালান্সিং (পা পিছলে পড়ে যাওয়া) যেন না হয় সেটি খেয়াল রাখতে হবে।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল নিয়ে ও জামায়াত-ই-ইসলামী নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করার পরে তুরস্কের বিরোধিতার কথা উল্লেখ করে মো. শহীদুল হক বলেন, ‘ওই দেশের সরকার একটি বিশেষ মতাদর্শ অনুসরণ করে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর মতো পরিস্থিতি যাতে আর তৈরি না হয় সেদিকে নজর রাখতে হবে।’

সামরিক সম্পর্ক বাড়ানো উচিৎ

আরেকজন সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন মনে করেন উদীয়মান শক্তি তুরস্কের সঙ্গে সামরিক সম্পর্ক বাড়ানো উচিৎ।

তিনি বলেন, ‘আমি ২০০০ সালে তুরস্কে বিভিন্ন কারখানা পরিদর্শন করেছি এবং তখনই দেখেছি তারা আর্মাড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) এবং প্লেন বানাতো। গত ২০ বছরে আরও অনেক উন্নতি করেছে আঙ্কারা।’

তুরস্কের একটি উচ্চাশা এবং যোগ্যতা আছে জানিয়ে তিনি বলেন, ‘ড্রোন প্রযুক্তিতে অনেক এগিয়েছে আঙ্কারা এবং তারা এ বিষয়ে যৌথ উৎপাদনের একটি প্রস্তাব দিয়েছিল বাংলাদেশকে।’

ভূ-রাজনীতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বেশিরভাগ অস্ত্র চীন থেকে ক্রয় করি। ভারত আমাদের কাছে অস্ত্র বিক্রি করতে চায়। যুক্তরাষ্ট্র এবং অন্য দেশ থেকেও আমরা বিভিন্ন নিরাপত্তা সরঞ্জাম কিনে থাকি। অন্যদিকে ওইসব দেশের সঙ্গে তুরস্কের সম্পর্কের একটি রসায়ন রয়েছে।’

এই প্রেক্ষাপটে তুরস্কের কাছে সরঞ্জাম ক্রয় অন্যদেশগুলো কিভাবে নেবে সেটি তাদের বিষয় কিন্তু বাংলাদেশকে এ বিষয়ে দৃঢ় থাকতে হবে বলে মনে করেন মো. তৌহিদ হোসেন।

সুলভ মূল্যে মানসম্পন্ন সরঞ্জাম

ন্যাটোর সদস্য তুরস্ক উন্নতমানের অস্ত্র সহজ শর্তে বাংলাদেশের কাছে বিক্রি করছে যা দুই দেশের রাজনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি করবে বলে মনে করেন চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুনশি ফায়েজ আহমেদ।

তিনি বলেন, ‘তুরস্কের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সঙ্গে সহযোগিতা ছিল এবং নতুন ক্ষেত্র হিসাবে নিরাপত্তা সরঞ্জাম বিষয়টি যোগ হয়েছে।’

দুইদেশের সম্পর্কের চ্যালেঞ্জের বিষয়ে তিনি বলেন, ‘তুরস্ক বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোটা একটি চ্যালেঞ্জ।’

আরও পড়ুন: নিরাপত্তা সরঞ্জাম কিনতে তুরস্কের সঙ্গে বাংলাদেশের চুক্তি

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
নেতানিয়াহুকে ‘জালিম’ আখ্যা দিয়ে এরদোয়ানের ঈদের শুভেচ্ছা
ড্রোন ঠেকাতে সস্তা প্রতিরক্ষায় নজর, তুরস্কের পোয়াবারো
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম