কোরবানির পশুর উচ্ছিষ্টাংশ পরিবেশ সম্মতভাবে অপসারণের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ জুলাই ২০২১, ১১:০২আপডেট : ২০ জুলাই ২০২১, ১১:০২

করোনাকালে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পশু কোরবানি ও কোরবানিকৃত পশুর উচ্ছিষ্টাংশ পরিবেশ সম্মতভাবে অপসারণে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

মঙ্গলবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাকালীন পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষার জন্য সিটি কর্পোরেশন বা পৌরসভা বা ইউনিয়ন পরিষদের নির্ধারিত স্থানে পশু কোরবানি করুন। যত্রতত্র পশু জবাই করা হতে বিরত থাকুন ৷
পশু জবাই এবং কোরবানির পুরো কার্যক্রম চলাকালীন সময়ে মাস্ক ব্যবহার সহ যথাযথ ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করুন। সুনির্দিষ্ট স্থানে গর্ত করে গর্তের মধ্যে রক্ত, গোবর ও পরিত্যক্ত অংশ রেখে মাটি চাপা দিন। জবাইকৃত পশুর উচ্ছিষ্টাংশ ডাস্টবিন অথবা নির্ধারিত স্থানে ফেলুন। কোরবানির বর্জ্য অপসারণ বা কুরবানির গোশত বিতরণে পরিবেশ সম্মত ব্যাগ বা পাত্র ব্যবহার করুন। কোরবানি করা পশুর বর্জ্য স্বাস্থ্যবিধি মেনে দ্রুত অপসারণে সিটি কর্পোরেশন বা পৌরসভা বা ইউনিয়ন পরিষদকে সহায়তা করুন। 

করোনার সময়ে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে কোরবানি করুন এবং কোরবানি করা পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলে পরিবেশ সুরক্ষায় ধর্মীয় ও নৈতিক দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। 

 

/এসএনএস/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান