নমুনা পরীক্ষার সঙ্গে কমেছে শনাক্তও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২১, ১৮:২৪আপডেট : ২৪ জুলাই ২০২১, ১৮:৩৭

চলতি সপ্তাহে ঈদুল আজহার ছুটিতে দেশে করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা কমেছে। আর তাতে কমেছে শনাক্তের সংখ্যাও।

আজ শনিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতর করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা, শনাক্তের সংখ্যা, সুস্থতার সংখ্যা ও মৃত্যু সংখ্যা বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে।

অধিদফতর জানায়, চলতি সপ্তাহে (১৮ জুলাই থেকে ২৪ জুলাই) দেশে নমুনা পরীক্ষা হয়েছে ২ লাখ ২ হাজার ১১৩টি। আর গত সপ্তাহে (১১ জুলাই থেকে ১৭ জুলাই) নমুনা পরীক্ষা হয়েছিল ২ লাখ ৮৪ হাজার ৪২৯টি। অর্থ্যাৎ গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে নমুনা পরীক্ষার হার কমেছে ২৮ দশমিক ৯৪ শতাংশ।

সেই সঙ্গে চলতি সপ্তাহে রোগী শনাক্ত হয়েছেন ৬০ হাজার ৯৩৩ জন আর গত সপ্তাহে রোগী শনাক্ত হয়েছিলেন ৮৩ হাজার ৯৬ জন। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে রোগী শনাক্তের হার কমেছে ২৬ দশমিক ৬৭ শতাংশ।

চলতি সপ্তাহে করোনাতে আক্রান্ত হয়ে ১ হাজার ৩৭৭ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গত সপ্তাহে মারা গিয়েছিলেন এক হাজার ৪৮০ জন। চলতি সপ্তাহে গত সপ্তাহের তুলনায় মৃত্যুহার কমেছে ছয় দশমিক ৯৬ শতাংশ।

তবে নমুনা পরীক্ষার হার, শনাক্তের হার এবং মৃত্যুহার কমলেও গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে করোনাতে আক্রান্ত হয়ে রোগী সুস্থ হয়েছেন বেশি। চলতি সপ্তাহে ৬৫ হাজার ১৭৬ জন সুস্থ হয়েছেন আর গত সপ্তাহে সুস্থ হয়েছিলেন ৫৫ হাজার ২৪ জন। অর্থ্যাৎ, গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে সুস্থতার হার বেড়েছে ১৮ দশমিক ৪৫ শতাংশ।

/জেএ/ ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক