৩৫তম বিসিএস-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৬, ১৭:৩০আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১৭:৩৫

পিএসসি৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৮৮ জন চাকরি প্রত্যাশী। এবার তাদের মৌখিক পরীক্ষার মুখোমুখি হতে হবে।
এবারের পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮০৩টি পদে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ডায়ানা ইসলাম সীমা গণমাধ্যমকে জানান, কমিশনের ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd) লিখিত পরীক্ষার ফল পাওয়া যাবে। মৌখিক পরীক্ষা শুরু হবে ৩১ জানুয়ারি থেকে।
৩৪তম বিসিএসে কারিগরি ও পেশাগত ক্যাডারে কোটার বিপরীতে ৬৭২টি শূন্যপদেও ৩৫তম বিসিএস থেকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়।
কোটার বিপরীতে কারিগরি ও পেশাগত ক্যাডারে যোগ্য লোক না পাওয়া গেলে এ বিসিএসেও কোটা শিথিল থাকবে।

২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর পিএসসি ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর ২০১৫ সালের ৬ মার্চ ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন চাকরিপ্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন। প্রিলিমিনারিতে উত্তীর্ণ ২০ হাজারের বেশি সরকারি চাকরি প্রত্যাশী অংশ নেন লিখিত পরীক্ষায়।

/এনএস/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি