সিটি করপোরেশন এলাকায় ৭-৯ আগস্ট ভ্যাকসিন ক্যাম্পেইন চালানো যাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২১, ০০:৫৪আপডেট : ০৬ আগস্ট ২০২১, ০০:৫৪

সিটি করপোরেশন এলাকায় ৭-৯ আগস্ট ভ্যাকসিন ক্যাম্পেইন কার্যক্রম চলমান রাখা যাবে। এছাড়া প্রয়োজনে হার্ড টু রিচ এরিয়ায় ৭-৯ আগস্টের মধ্যে স্থানীয় ব্যবস্থাপনায় ক্যাম্পেইন পরিচালনা করা যেতে পারে। বৃহস্পতিবার সংশ্লিষ্টদের কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বাস্তবায়ন বিষয়ক এমন পরিবর্তিত নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

অধিদফতরের পরিচালক ও কোভিড-১৯ ভ্যাকসিন ব্যাপস্থানা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক স্বাক্ষরিত এ নির্দেশনাগুলো সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। পরিচালক (স্বাস্থ্য), করোনাভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য গঠিত-বিভাগীয় কমিটির সদস্য, সিটি করোপোরেশন কমিটির সদস্য সচিব, জেলা কমিটির সদস্য সচিব, উপজেলা কমিটির সদস্য সচিব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এবং সব পৌরসভার মেডিকেল অফিসারদের কাছে এটি পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়, ৭ আগস্ট সারাদেশের সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হবে। উপজেলা/ পৌরসভার যেসব ইউনিয়ন বা ওয়ার্ডে ৭ তারিখে নিয়মিত ইপিআই কার্যক্রম রয়েছে সেসব ইউনিয়ন/ ওয়ার্ডে ৮ অথবা ৯ আগস্ট ক্যাম্পেইন পরিচালিত হবে।

নিয়মিত ইপিআই টিকাদান সেশন পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী চলমান থাকবে। নিয়মিত ইপিআই টিকাদান সেশন কোনও অবস্থাতেই বন্ধ করা যাবে না।

ক্যাম্পেইন ২৫ বছরের বেশি বযসীদের ভ্যাকসিন দেওয়া হবে। প্রেগনেন্ট ও ল্যাকটেটিং মায়েদের ভ্যাকসিন দেওয়া হবে না।

/জেএ/এমপি/
সম্পর্কিত
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের