পাকিস্তানে গোয়েন্দা নজরদারিতে বাংলাদেশি কূটনীতিক!

শেখ শাহরিয়ার জামান
১৩ জানুয়ারি ২০১৬, ২৩:৫৮আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ০৭:৫৯

বাংলাদেশ-পাকিস্তান পাকিস্তানের করাচি মিশনে কর্মরত বাংলাদেশি কূটনীতিকরা গোয়েন্দা নজরদারিতে রয়েছেন।গত দশদিন ধরে বাংলাদেশি কূটনীতিকরা যখন বাইরে বের হন,তখন কিছুলোক তাদের অনুসরণ করেন। তবে, গত দুদিন তাদের নজরদারি লক্ষ্য করা যায়নি। পাকিস্তানে কর্মরত বাংলাদেশি ডেপুটি হাইকমিশনার ও করাচি মিশনের প্রধান নুর-ই-হেলাল সাইফুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সুজা আলমকে তলব করে করাচি মিশনে কর্মরত বাংলাদেশিদের অনুসরণের বিষয়টি জানিয়ে ঢাকার অসন্তোষের কথা জানায়।
হেলাল জানান, করাচি মিশনে দুজন বাংলাদেশি কূটনীতিক ও চারজন স্টাফ আছেন। এছাড়া, সাতজন পাকিস্তানি কর্মচারী রয়েছেন।
তবে, হেলাল করাচিতে তার নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে বলেন, এখানে আমি যখন বাইরে যাই, তখন আমাকে পুলিশি পাহারা দেওয়া হয়। এছাড়া, বাড়তি নিরাপত্তা চাইলেও দেওয়া হয়।
এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বি-পাক্ষিক সচিব মিজানুর রহমান পাকিস্তানের রাষ্ট্রদূতকে গত সোমবার ঢাকার অসন্তোষের কথা জানান।

এ প্রসঙ্গে একজন কর্মকর্তা বলেন, এর উত্তরে পাকিস্তানি রাষ্ট্রদূত বাংলাদেশকে জানান, তিনি তার ওপর মহলে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।

 উল্লেখ্য, বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক এখন শীতল পর্যায়ে রয়েছে। গত মাসে বাংলাদেশ একজন পাকিস্তানি কূটনীতিককে বাংলাদেশ ত্যাগ করার জন্য অনুরোধ করে এবং পাকিস্তানও একজন বাংলাদেশি কূটনীতিককে ইসলামাবাদ ত্যাগ করার জন্য বলে।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের