ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ‘জঙ্গি’ নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৬, ০১:১৭আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ০১:২৯

ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জঙ্গি নিহত রাজধানীর হাজারীবাগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর দুই সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন- হিরন ও আব্দুল্লাহ।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে হাজারীবাগ এলাকার শিকদার মেডিক্যাল কলেজের পাশে নতুন রাস্তায় এই ঘটনা ঘটে। রাত ১২ টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন হাজারিবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম। রাত ১২টা ৪৫ মিনিটে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এসআই মফিজুল জানান, ডিবির সঙ্গে বন্ধুকযুদ্ধে তারা আহত হয়েছিলেন।
এদিকে ডিবির একটি সূত্র জানিয়েছে, বুধবার কামরাঙ্গীরচর এলাকা থেকে তিন জঙ্গিকে গ্রেফতার করেন তারা। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাজারীবাগে অভিযানে যায় ডিবি। রাত ১২টার দিকে ডিবির দলটি শিকদার মেডিক্যাল কলেজের পাশে নতুন রাস্তায় পৌঁছায়। এ সময় দুটো মোটরসাইকেলে করে কয়েকজন জঙ্গি ডিবির ওপর গ্রেনেড নিক্ষেপ করে ও গুলি ছুড়ে। এ সময় ডিবি সদস্যরাও পাল্টা গুলি চালালে একটি মোটরসাইকেলে থাকা দুজন গুলিবিদ্ধ হয়। আরেকটি মোটরসাইকেলে থাকা জঙ্গিরা পালিয়ে যায়।
নিহতদের লাশ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।
/এআরআর/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম