নির্বাচন পর্যবেক্ষণে রাশিয়া যাচ্ছেন সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২১, ০৮:২৭আপডেট : ২০ আগস্ট ২০২১, ০৮:২৭

রাশিয়ার আইনসভা নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর দেশটির জাতীয় সংসদের নিম্নকক্ষ ‘স্টেট দুমা’র নির্বাচন অনুষ্ঠিত হবে। 

সিইসির এই সরকারি এই সফর বিষয়ে বৃহস্পতিবার (১৯ আগস্ট) বাংলাদেশের নির্বাচন কমিশন সচিবালয়ের আর্থিক ব্যয় অনুমোদনের দায়িত্বপ্রাপ্ত প্রধান হিসাবরক্ষকের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত ওই চিঠি সূত্রে জানা গেছে, সিইসি ১৬ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ায় অবস্থান করবেন। সরকারি এ সফরে সিইসির সফরসঙ্গী হিসেবে তার পিএস এ কে এম মাজহারুল হকও যাচ্ছেন।

রাশিয়ার নির্বাচন কমিশনের আমন্ত্রণে এই সফরে তারা সেখানে পাঁচ দিন অবস্থান করবেন। এসময় দেশীয় মুদ্রায় সব ভাতা পাবেন তারা। তাদের থাকা-খাওয়া এবং স্থানীয় যাতায়াত ব্যয় বহন করবে রাশিয়া। তবে, বিমান ভাড়াসহ অন্যান্য খরচ বাংলাদেশ নির্বাচন কমিশন বহন করবে।

প্রসঙ্গত, রাশিয়ার ‘স্টেট দুমা’ নির্বাচনে কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেমে (অপটিক্যাল স্ক্যান ভোটিং মেশিন) ভোট গ্রহণ হয়। সর্বশেষ ২০১৬ সালে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। 

/ইএইচএস/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের যেসব পর্যটনকেন্দ্র একসময় ছিল কারাগার
বিশ্বের যেসব পর্যটনকেন্দ্র একসময় ছিল কারাগার
কোন সময়ে গোসল করা সবচেয়ে ভালো? যা বলছে বিজ্ঞান
কোন সময়ে গোসল করা সবচেয়ে ভালো? যা বলছে বিজ্ঞান
উইন্ডোজ-১১ ‘ফাস্ট’ করতে মাইক্রোসফটের নতুন উদ্যোগ
উইন্ডোজ-১১ ‘ফাস্ট’ করতে মাইক্রোসফটের নতুন উদ্যোগ
একদিনে ৩০০ থেকে নেমে ১৫০ টাকা কাঁচা মরিচ 
একদিনে ৩০০ থেকে নেমে ১৫০ টাকা কাঁচা মরিচ 
সর্বাধিক পঠিত
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক