সরকারের সঙ্গে প্রশাসনের সুসম্পর্ক ছিল, থাকবে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২১, ১৯:২৩আপডেট : ২২ আগস্ট ২০২১, ১৯:২৯

বরিশালের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হোসেন। রবিবার (২২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বরিশালের ঘটনা সম্পর্কে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বরিশালের ঘটনা দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। প্রশাসন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ। সরকারের সঙ্গে প্রশাসনের সবসময় সুসম্পর্ক ছিল এবং থাকবে। সবাইকে ভেবেচিন্তে চলারও আহবান জানান তিনি।

এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে  জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ‘শোক থেকে শক্তি: গণমাধ্যম ও বাংলাদেশর অগ্রযাত্রা' শীর্ষক ভার্চুয়াল সভায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, আগস্ট বাঙালি জাতির জন্য অভিশপ্ত মাস। পঁচাত্তরের পনের আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ ১৮ জনকে নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড বাঙালি জাতির কপালে কলঙ্কের কালিমা এঁকে দিয়েছিল। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা হত্যাকারীদের আইনের আওতায় বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন।

তিনি বলেন, খুনি জিয়া পরিবার দেশের সকল অর্জনকে ধ্বংস করেছে। পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি তারেক জিয়াকে দেশে এনে বিচার করা হবে। খুনি পরিবারের বিচার বাংলার মাটিতে হবে।

ভার্চুয়াল সেমিনারে যুক্ত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, সচিব মো. মকবুল হোসেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট মহাপরিচালক শাহিন ইসলামসহ দফতরের কর্মকর্তারা।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি‘সরকার একটি গ্রেটার এনিমি ফেস করছে’
ফেসবুক-হোয়াটসঅ্যাপ বন্ধের কারণ জানালো সরকার
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের