যুক্তরাজ্যের কাছ থেকে এটা আশা করি না: পররাষ্ট্রমন্ত্রী

 বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২১, ১৬:৫৬আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৬:৫৬

সম্প্রতি যুক্তরাজ্য থেকে প্রকাশিত মানবাধিকারের রিপোর্টে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মন্তব্যে সরকার অসন্তোষ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি জানান, বাংলাদেশ যুক্তরাজ্য সরকারের কাছ থেকে এটা আশা করে না। এ বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছেন মন্ত্রী।

শনিবার (২৮ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল মোমেন জানান, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে।

সেখানে এ বিষয়টি উঠবে কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, অবশ্যই। এর আগেও আমি বারবার এই বিষয়ে কথা বলেছি। আমি বলেছি তারা যদি সরকারের গ্রহণযোগ্যতা বাড়াতে চায় তা হলে বস্তুনিষ্ঠ হতে হবে। কান কথা শুনে ও মিডিয়া দেখে রিপোর্ট লেখা ঠিক না। যুক্তরাজ্যের মতো পরিপক্ক সরকারের কাছ থেকে আমরা এটা আশা করি না।

মন্ত্রী বলেন, অন্যান্য অনেক দেশ এ রকম কান কথা শুনে বিবৃতি তৈরি করে যা কোনও ম্যাচিউর দেশের কাছ থেকে আশা করা যায় না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছুদিন আগে তাসখন্দে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর সঙ্গে আলাপ হয়। তারা কোনও কারণ ছাড়াই বাংলাদেশের জন্য রেড অ্যালার্ট দিয়ে রেখেছে। আমার থেকে বেশি লোক মারা গেছে ভারতে কিন্তু তাদের রেড অ্যালার্ট দেয় নাই।

তিনি বলেন, কেউ বলে এর কারণ হচ্ছে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানী বংশোদ্ভূত কিন্তু আমি এটা বিশ্বাস করি না।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
মোজতবা খামেনিকে নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীকে চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের অভিনন্দন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম