ভারতে আটক ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

বেনাপোল প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৬, ১৮:২১আপডেট : ১৫ জানুয়ারি ২০১৬, ১৮:২৯

বাংলাদেশ ভারত সীমান্ত

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে উত্তর চব্বিশ পরগণা জেলার বনগাঁ সীমান্তে আটক হওয়া ১০ বাংলাদেশি নারী-পুরুষকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার সময় বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নিকট হস্তান্তর করে বিএসএফ। যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের  সুবেদার আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেন।

আটক ও পরে ফেরত আসা ১০ ব্যক্তি হলেন মানিকগঞ্জের সন্ধ্যা রানী (৫৪), টাঙ্গাইলের রূপচাঁদ অধিকারী (৩৫) বাগেরহাটের রাজন (২০), নোয়াখালীর রনি (২১),শিল্পী বেগম (৪২), পরী খাতুন (৩), মিনাল (৭),রাসনা (১৭), যশোরের আসিমন বেগম (২৩), শিশু ফাতেমা (৪)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, একটি দালাল চক্র কাজের প্রলোভন দেখিয়ে সীমান্ত পার করে ভারতে নিয়ে যায়। পরে ভারতের উত্তর ২৪ পরগণার বনগাঁ রেলস্টেশন এলাকায় দালালরা তাদের নিয়ে অবস্থান করছে, এমন খবর পেয়ে বিএসএফ সদস্যরা সেখানে অভিযান চালান। পরে আটকদের ভারতীয় পুলিশের হাতে তুলে না দিয়ে বাংলাদেশ বিজিবির কাছে হস্তান্তর করেন।

সুবেদার আব্দুল হামিদ জানান, বিএসএফের ফেরত দেওয়া ১০ বাংলাদেশিকে রাতেই বেনাপোল পোর্ট থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই সুজিত জানান, আটক নারী-পুরুষদের  অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে  শুক্রবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম