শপথ নেওয়ার পর বিএনপির দুই কাউন্সিলর গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৬, ২০:৪৯আপডেট : ১৫ জানুয়ারি ২০১৬, ২০:৫২

গ্রেফতারের প্রতীকী ছবি

বগুড়া পৌরসভার বিএনপি সমর্থিত দুই পৌর কাউন্সিলর শপথ নিয়ে ফেরার পথে গ্রেফতার হয়েছেন। শুক্রবার দুপুরে বগুড়ায় শহরের শহীদ টিটু মিলনায়তনে শপথ নেওয়া শেষে বের হলে ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে। ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খোকন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া পৌরসভার ২নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ও জেলা বিএনপির সহকারী তাঁতী বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম বিটু এবং ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ও জেলা বিএনপির নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন পশারী হিরু।

এসআই জানান, তাদের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা থাকায় গ্রেফতার করা হয়েছে। বিকালে জেল হাজতে পাঠানো হয়েছে তাদের।

বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী জানান, শুক্রবার সকালে বগুড়া শহীদ টিটু মিলনায়তনে বগুড়ার ৯টি ও নওগাঁর দুটি পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের শপথের আয়োজন করা হয়। রাজশাহী বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ পাঠ করান।

তিনি আরও জানান, ১১ জন মেয়র, ১১১ জন সাধারণ কাউন্সিলর ও ৩৭ জন সংরক্ষিত আসনের কাউন্সিলদের শপথ নেওয়ার কথা ছিল। বগুড়ার ৯টি পৌরসভার মধ্যে সান্তাহারের মেয়র বিএনপি নেতা তোফাজ্জল হোসেন ভুট্টো অনুপস্থিত ছিলেন।

বগুড়া পৌরসভার ১১নং ওয়ার্ডের কাউন্সিলর জেলা যুবদল সভাপতি সিপার আল বখতিয়ার জেলে থাকায় তিনি বাদে ৯২ কাউন্সিলর এবং সাতটি সংরক্ষিত আসনের কাউন্সিলর শপথ নেন। নওগাঁ সদর ও নজিপুর পৌরসভার দুইজন মেয়র, ১৮ জন কাউন্সিলর ও ছয়জন সংরক্ষিত আসনের কাউন্সিলর শপথ নিয়েছেন।

/এআর/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম