সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২১, ০৯:১০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ০৯:১০

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে তারা পারস্পারিক কুশল বিনিময় করেন এবং দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এর আগে ভারতে সরকারি সফর শেষে গত বুধবার (৮ সেপ্টেম্বর) দেশে ফেরেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। পরদিন গতকাল (বৃহস্পতিবার) সেনানিবাসে ব্যস্ত সময় পার করেন তিনি। আইএসপি আর জানিয়েছে, গতকাল বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন সেনাপ্রধান।

একই দিনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) একটি অনুষ্ঠানে যোগদান করেন সেনাপ্রধান। এ ছাড়াও ১৯৯৮-১৯৯৯ সালের ২৩তম আর্মি স্টাফ কোর্সে অংশগ্রহণ, সম্মানসূচক ‘পিএসসি’ উপাধি গ্রহণ ও মুজিববর্ষ উপলক্ষে ‘ট্রাষ্ট ব্যাংক ওপেন গলফ টুর্নামেন্ট-২০২১' এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

আরও পড়ুন:

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন সেনাপ্রধান

/আরটি/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম