মেট্রো রেলের রুট পরিবর্তনের দাবি ছাত্র ইউনিয়নের

ঢাবি প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৬, ১৫:২৫আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১৫:৩৬
image

সংবাদ সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার ভেতর দিয়ে মেট্রো রেলের রুট পরিবর্তনের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন। একইসঙ্গে এ নিয়ে চলা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের প্রতিও সমর্থন জানিয়েছে তারা।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের নেতারা এ দাবি জানান। মেট্রোরেলের রুট পরিবর্তন করে তারা শাহবাগ থেকে মৎস্য ভবন দিয়ে নেওয়ার যুক্তিও দেখিয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি লিটন নন্দী। ঐতিহ্য সংরক্ষণ নীতিমালার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, মেট্রো রেলের রুটটি জাতীয় ঐতিহ্য সংরক্ষণের নীতিমালা লঙ্ঘন করে নকশা তৈরি করা হয়েছে। যেখানে নীতিমালা অনুযায়ী, কোনও ঐতিহাসিক স্থাপনা অথবা পুরাকীর্তির ২০০ বর্গমিটার এলাকায় কোন ভারী স্থাপনা তৈরি করা যাবে না বলা হয়েছে।

ঢাবি বিক্ষোভ, মেট্রো রেল

তিনি বলেন, ঢাবির মধ্য দিয়ে মেট্রো রেলের রুট নির্মাণ হলে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের প্রতীকগুলো উন্নয়নের ডামাডোলে ক্ষতিগ্রস্থ হবে। রাজু ভাস্কর্যের একটি অংশ ঢেকে যাবে। জাতীয় জাদুঘর, চারুকলা, তিন নেতার মাজার, ঢাকা গেট জাতীয় ঐতিহ্যের অংশ হয়েও ক্ষতিগ্রস্থ হবে।

এসময় সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, মেট্রো রেলের রুট পরিবর্তনের দাবিতে আগামী ১৮ জানুয়ারি বিক্ষোভ সমাবেশ ও ঢাবি উপাচার্য বরাবর স্মারকলিপি পেশ করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক ফয়েজ উল্লাহ, কোষাধ্যক্ষ রাফী আল আমিন প্রমুখ।

/এসআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গপসাগরে নিম্নচাপ কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে
বঙ্গপসাগরে নিম্নচাপ কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে
‘আট বছর ধরে বিচার চাইছি, এবার ন্যায়বিচার চাই’, বললেন একরামের স্ত্রী
‘আট বছর ধরে বিচার চাইছি, এবার ন্যায়বিচার চাই’, বললেন একরামের স্ত্রী
ডিএমপির অভিযানে ৪৬০ জন গ্রেফতার, মামলা ২৫
ডিএমপির অভিযানে ৪৬০ জন গ্রেফতার, মামলা ২৫
চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন
চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’