প্রায় সাত মাস পর সর্বনিম্ন মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ অক্টোবর ২০২১, ১৭:০৭আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৮:০৭

একদিনে করোনা আক্রান্ত হয়ে দেশে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ১৭ মার্চ ১১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। সে হিসাবে সাত মাসেরও বেশি সময় পর করোনায় সর্বনিম্ন মৃত্যু দেখলো দেশ। 

বৃহস্পতিবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, একদিনে ১২ জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেলেন ২৭ হাজার ৬৪৭ জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ৬৬৩ জন। তাদের নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জন। 

করোনা আক্রান্ত হয়ে একই সময়ে সুস্থ হয়েছেন ৬৬৪ জন। তাদের নিয়ে করোনা আক্রান্ত হয়ে মোট ১৫ লাখ ২১ হাজার ৭৭৭ জন সুস্থ হয়েছেন বলে জানাচ্ছে অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার দুই দশমিক ৯৭ শতাংশ। আর এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৭৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ আর  মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।

অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২২ হাজার ৭৮২টি আর  পরীক্ষা হয়েছে ২২ হাজার ৩২১টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯৮ লাখ ৯১ হাজার ৬১৪টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭২ লাখ ৭৩ হাজার ৯৮৪টি আর বেসরকারি ব্যবস্থাপনায়  ২৬ লাখ ১৭ হাজার ৬৩০টি। 

একই সময়ে মারা যাওয়া ১২ জনের মধ্যে পুরুষ ছয় জন আর নারী ছয় জন। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৭৩০ জন আর নারী  নয় হাজার ৯১৭ জন। যা শতকরা হিসাবে পুরুষ ৬৪ দশমিক ১৩ শতাংশ আর নারী ৩৫ দশমিক ৮৭ শতাংশ।
 
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে রয়েছেন একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিন জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন আর ২১ থেকে ৩০ বছরের একজন। তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন চার জন, চট্টগ্রাম বিভাগের পাঁচ জন, খুলনা বিভাগের দুই জন আর রাজশাহী বিভাগের আছেন একজন। 

অধিদফতর জানাচ্ছে, ১২ জনের মধ্যে সরকারি হাসপাতালেই মারা গেছেন ১১ জন আর  বেসরকারি হাসপাতালে একজন।

/জেএ/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি