সার্বিয়ার সঙ্গে রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২১, ১৯:২৫আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২০:২৫

পূর্ব ইউরোপের দেশ সার্বিয়ার সঙ্গে রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ। এ সংক্রান্ত দুটি চুক্তি সইয়ের বিষয়ে দুই পক্ষ আলোচনা করছে। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সার্বিয়া সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিচের সঙ্গে এ বিষয়ে আলাপ করেন।

শুক্রবার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এ কে আব্দুল মোমেন বাংলাদেশ ও সার্বিয়ার মধ্যে ফরেন অফিস কনসালটেশন অনুষ্ঠানের প্রস্তাব করেন এবং সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী এই প্রস্তাবকে স্বাগত জানান।

উভয় পররাষ্ট্রমন্ত্রী দু’দেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসাবিহীন যাতায়াত এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে প্রক্রিয়াধীন সমঝোতা স্মারক দুটি দ্রুত স্বাক্ষরের ওপর জোর দেন।

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে সার্বিয়ার বেলগ্রেডে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী ড. দারিজা কিসিক টেপাভসেভিচ এবং বাণিজ্য, পর্যটন ও টেলিযোগাযোগমন্ত্রী টাটজানা মেটিকের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। বেলগ্রেডে ন্যামের বিশেষ বৈঠক চলাকালে সাইড লাইনে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

সার্বিয়ার শ্রম ও কর্মসংস্থানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠককালে বাংলাদেশের জনশক্তিকে সার্বিয়ার অবকাঠামো খাতে কাজে লাগানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ সময় ড. মোমেন উল্লেখ করেন, বাংলাদেশের অত্যন্ত পরিশ্রমী জনশক্তি মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখছে। এ দেশের দক্ষ জনশক্তির অভিজ্ঞতা থেকে সার্বিয়া, বিশেষ করে তাদের অবকাঠামো, স্বাস্থ্য ও পর্যটন খাত অনেক বেশি লাভবান হতে পারে।

সার্বিয়ার শ্রমমন্ত্রী ড. মোমেনের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে শ্রম ও কর্মসংস্থান ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি সম্পাদনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

এর আগে সার্বিয়ার বাণিজ্য, পর্যটন ও টেলিযোগাযোগমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ড. মোমেন বাংলাদেশকে অপার সম্ভাবনার দেশ হিসেবে উল্লেখ করে বলেন, দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

/এসএসজেড/এমএস/এমওএফ/
সম্পর্কিত
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ের দাবিতে আইনি নোটিশ 
জাতিসংঘে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, ফিরবেন অক্টোবরে
নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল