৩১ জেলায় শনাক্ত শূন্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২১, ১৯:১১আপডেট : ০২ নভেম্বর ২০২১, ২০:৩২

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ২২৯ জন। তাদের মধ্যে কেবল দুই জেলায় দুই বা ততধিক অঙ্কের রোগী শনাক্ত হয়েছেন। বাকি ৬২ জেলার মধ্যে ৩১ জেলায় শনাক্ত হয়েছেন এক অঙ্কের রোগী এবং ৩১ জেলায় নতুন করে কেউ শনাক্ত হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশের ৬৪ জেলার মধ্যে ঢাকা জেলায় শনাক্ত হয়েছেন ১৩৮ জন এবং কুষ্টিয়ায় ১৬ জন।

বাকি ৬২ জেলার মধ্যে ঢাকা বিভাগের ফরিদপুর, গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও শরীয়তপুর; ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও নেত্রকোনা; চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার ও খাগড়াছড়ি; রাজশাহী বিভাগের রাজশাহী, নওগাঁ, পাবনা ও বগুড়া; রংপুর বিভাগের রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুর ও গাইবান্ধা; খুলনা বিভাগের যশোর, ঝিনাইদহ ও খুলনা; বরিশাল বিভাগের বরিশাল, ভোলা ও বরগুনা এবং সিলেট বিভাগের সিলেট ও মৌলভীবাজার জেলায় এক অঙ্কের রোগী শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত না হওয়া জেলাগুলোর মধ্যে রয়েছে, ঢাকা বিভাগের মাদারীপুর, নরসিংদী, রাজবাড়ী ও টাঙ্গাইল; ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুর; চট্টগ্রাম বিভাগের বান্দরবান, রাঙ্গামাটি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া; রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ ও জয়পুরহাট; রংপুর বিভাগের নীলফামারী ও লালমনিরহাট; খুলনা বিভাগের বাগেরহাট, চুয়াডাঙ্গা, মাগুরা, মেহেরপুর, নড়াইল ও সাতক্ষীরা; বরিশাল বিভাগের পটুয়াখালী, পিরোজপুর ও ঝালকাঠি এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা।

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে