দেশে হচ্ছে ১১ মডেল ফায়ার স্টেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২১, ১৪:১৮আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৪:১৮

শুধু উপজেলায় নয়, দেশের শিল্প এলাকাগুলোতেও মডেল ফায়ার স্টেশন নির্মাণের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘আমরা দেশের গুরুত্বপূর্ণ শহর ও শিল্পাঞ্চলে ১১টি মডেল ফায়ার স্টেশন নির্মাণ করবো। এগুলোর কাজ চলছে। এর মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও রংপুর শিল্পাঞ্চলের স্টেশন নির্মাণ কাজ চলছে।’

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে মিরপুরে ফায়ার সার্ভিসের ট্রেনিং কমপ্লেক্স প্যারেডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ এর উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০০৯ সালে দেশে মাত্র ২০৪টি ফায়ার স্টেশন ছিল। এই সরকার ক্ষমতায় আসার পর নতুন ২৫২টি ফায়ার স্টেশন করা হয়েছে। বর্তমানে ৪৫৬টি ফায়ার স্টেশন রয়েছে। এই অর্থবছরে আরও ১০৯টি ফায়ার স্টেশন হবে।’

আসাদুজ্জামান খান কামাল জানান, ২০০৯ সালে ফায়ার সার্ভিসের জনবল ছিল মাত্র ৬ হাজার ১৭৫ জন। এই সরকার ক্ষমতায় আসার পর জনবল বাড়ানো হয়েছে। বর্তমানে ফায়ার সার্ভিসের ১৩ হাজার ৪০০ জনবল রয়েছে।

ফায়ার সার্ভিসের সদস্যদের আজীবন রেশনের আওতায় আনার কাজ চলছে বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিস নিরাপত্তা বাহিনীর মতো যেকোনও চ্যালেঞ্জ গ্রহণ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাহিনীটির আরও কর্মক্ষম করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এরইমধ্যে এক হাজারের বেশি কর্মীকে দেশের বাইরে থেকে প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসা হয়েছে।’

তবে মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি প্রতিষ্ঠার কাজ শেষ হলে আর কাউকে বাইরে গিয়ে প্রশিক্ষণ নিতে হবে না বলেও আশ্বাস দেন মন্ত্রী। তিনি বলেন, ‘মুন্সীগঞ্জের গাজুরিয়ায় ১০০.৯২ একর জমি অধিগ্রহণের কাজ শেষ পর্যায়ে। এখানে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।’

 

/এআরআর/আইএ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কী হচ্ছে জঙ্গল সলিমপুরে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি