ইউপি নির্বাচনে ৪০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২১, ১৬:৫৭আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৭:০১

ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য প্রশাসন ক্যাডারের ৪০ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ঢাকা বিভাগে ১৫, চট্টগ্রাম বিভাগে ১০ ও বরিশাল বিভাগে ১৫ জন ম্যাজিস্ট্রেট রয়েছেন। ১১ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৯ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১১ নভেম্বর নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও আচরণবিধি প্রতিপালনের জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ৪০ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮’-এর ১০ (৫) ধারা অনুযায়ী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত ‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’-এর ৫ ধারা অনুযায়ী তফসিলভুক্ত আইনের আওতায় তাদের মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দেওয়া হলো।

আদেশে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ১০ নভেম্বর সকালে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কাছে রিপোর্ট করতে হবে। বিভাগীয় কমিশনার প্রয়োজনীয়তার নিরিখে দায়িত্ব বণ্টন করবেন।

/এসআই/এফএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম