নিরাপত্তা সংশ্লিষ্টদের অর্থনীতি সম্পর্কে জ্ঞান রাখতে হবে: রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২১, ১৮:১৯আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৮:৫৭

জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্টদের প্রথাগত নিরাপত্তা ধারণার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি ও জাতীয় উন্নয়ন সম্পর্কে জ্ঞান রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘বর্তমান বিশ্ব উদ্ভাবন,পরিবর্তন ও অগ্রগতির দিক দিয়ে বড় উল্লম্ফন দিচ্ছে। সমগ্র বিশ্ব আরও আন্তঃনির্ভর হয়ে উঠছে। বর্তমানে জাতীয় নিরাপত্তার বিষয়গুলো মানুষের অর্থনৈতিক স্বাধীনতা এবং জাতীয় উন্নয়নকেও অন্তর্ভুক্ত করে। সুতরাং, জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞদের অবশ্যই রাষ্ট্রের প্রথাগত নিরাপত্তার ধারণার সঙ্গে অর্থনৈতিক মুক্তি ও জাতীয় উন্নয়ন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।’

প্রতিনিধি দলের উদ্দেশে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ বলেন, ‘‘বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়ন সম্পর্কে আপনারা ভালোভাবে অবহিত। বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি প্রচার, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন সমস্যা মোকাবিলা, পরিবেশ দূষণ এবং জীববৈচিত্র্য নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্য দূরীকরণ,পৃথিবী রক্ষা এবং সকলের জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশের পদক্ষেপের জন্য জাতিসংঘের ‘এসডিজি প্রগ্রেস অ্যাওয়ার্ডে’ ভূষিত হয়েছেন। এটা আমাদের সকলের জন্য অত্যন্ত গর্বের বিষয়।”

রাষ্ট্রপতি বলেন, ‘আমি জেনে আনন্দিত যে, ন্যাশনাল ডিফেন্স কোর্সের স্নাতকরা জাতীয় নিরাপত্তা, জাতীয় উন্নয়ন, নেতৃত্ব এবং নীতি নির্ধারণের বিভিন্ন দিক সম্পর্কে শিখেছে। তারা শাসন পদ্ধতির বিভিন্ন সমস্যা এবং  সমস্যার বিভিন্ন সমাধান নিয়েও শিক্ষা অর্জন করেছেন। ওয়ার কোর্স গ্র্যাজুয়েটরা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে নেতৃত্ব এবং যুদ্ধ প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন। এটা প্রতীয়মান হয় যে, এনডিসির স্নাতকরা নিজেদের জন্য একটি স্বতন্ত্র্র পরিচয় তৈরি করেছেন।’

এনডিসি স্নাতকদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘আমি নিশ্চিত দেশসেবার ক্ষেত্রে আপনারা অন্যদের জন্য বড় উদাহরণ তৈরি করতে সক্ষম হবেন। জ্ঞানের জন্য আপনাদের অনুসন্ধান চালিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান জানাই। আমি নিশ্চিত, উন্নয়নের পথে আমাদের পথ চলায় আপনাদের নেতৃত্ব নতুন প্রেরণা দেবে।’

বঙ্গভবনের দরবার হলে এই সাক্ষাৎ অনুষ্ঠানে এনডিসি’র কমাড্যান্ট লে. জেনারেল আকবর হোসেন বক্তব্য রাখেন।

 

 

 

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
কিশোরগঞ্জে নাহিদ ইসলামআবদুল হামিদ বাংলাদেশকে শেখ হাসিনার হাতে তুলে দিয়েছিল, গণতন্ত্রকে হত্যা করেছিল
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
৫২ বছরে এই প্রথম কোনও রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক বিদায় জানালো বঙ্গভবন
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম