ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার পেলো এমওটিআইভি ক্রিয়েশনস

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ নভেম্বর ২০২১, ০৫:৪৯আপডেট : ১২ নভেম্বর ২০২১, ০৫:৪৯

২০২১ সালের প্রথম ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকনোমি’ আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে এমওটিআইভি ক্রিয়েশনস লিমিটেড (উগান্ডা)।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনেস্কোর সদর দফতরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বিজয়ীর নাম ঘোষণা করেন এবং তাদের হাতে পুরস্কার ও প্রশংসাপত্র তুলে দেন।

বিজয়ীদের প্রশংসা করে তিনি বলেন, ২০২১ সালের ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকনোমি’র প্রথম পুরস্কার পাওয়ার জন্য আমি এমওটিআইভি ক্রিয়েশনস লিমিটেডকে (উগান্ডা) অভিনন্দন জানাই।

ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু পুরস্কারের উদ্দেশ্য হলো সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে যুব উদ্যোক্তাদের উন্নীত করে এমন উদ্ভাবনী প্রকল্প বা কর্মসূচি প্রণয়ন এবং বিতরণকারী ব্যক্তি, প্রতিষ্ঠান, একটি সত্তা বা বেসরকারি সংস্থার ব্যতিক্রমী উদ্যোগকে স্বীকৃতি দেওয়া এবং পুরস্কৃত করা।

সৃজনশীল অর্থনীতি পুরস্কারের জন্য জমা দেওয়া ৬৯টি মনোনয়নের মধ্যে এমওটিআইভি নির্বাচিত হয়েছিল। সৃজনশীল অর্থনীতিতে যুব উদ্যোক্তাকে উৎসাহিত করার জন্য উদ্ভাবনী কাজের স্বীকৃতিস্বরূপ তারা ৫০ হাজার মার্কিন ডলার পাবে। উগান্ডার কাম্পালায় অবস্থিত এমওটিআইভি একটি সমন্বিত সৃজনশীল স্টুডিও যা সরঞ্জাম ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে একটি প্রভাবপূর্ণ ও টেকসই উপায়ে সহযোগিতাকে উৎসাহিত করে।

এটি পণ্য ও ফ্যাশন ডিজাইনের মতো বিভিন্ন ডোমেইন জুড়ে কাজ করে, উদ্যোক্তাদের তাদের ব্যবসাগুলো পরিমার্জন ও পরিমাপ করতে সহায়তা করে। এমওটিআইভি-র একটি ডিজাইন একাডেমি রয়েছে যা তরুণ উদ্ভাবক, ডিজাইনার ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের জন্য শেখার সুযোগ প্রদান করে।

শিক্ষার্থীরা পেশাদার অভিজ্ঞতার সঙ্গে এমওটিআইভি পরামর্শদাতাদের সঙ্গেও জুটি বেঁধে থাকে যারা তাদের নিজ নিজ ক্ষেত্রের জন্য গাইডেন্স এবং সেরা কৌশল ও অনুশীলন প্রদান করতে পারে। নকশাকারকদের লিঙ্গ সমতার প্রতি খুব দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে। সূত্র: বাসস।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী