২০২২ সালেও সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি-এইচএসসি পরীক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২১, ২০:৩০আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ২০:৩০

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, ২০২২ সালেও এসএসএসি এবং এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ঢাকায় সচিবালয়ে এইচএসসি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘২০২২ সালের যে পরীক্ষা, সেটিও সংক্ষিপ্ত সিলেবাসেই হবে। সেই সিলেবাস তাদের (শিক্ষার্থী) দেওয়া হয়েছে। কারণ তারাও তো এ বছর সরাসরি শ্রেণিকক্ষে বেশিরভাগ সময়ই ক্লাস করতে পারেনি। এখন সামনে যেটুকু সময় আছে, সেই সময়ে ফেব্রুয়ারি (এসএসসি) ও এপ্রিলে (এইচএসসি) পরীক্ষা নেওয়ার সুযোগ কিছুটা কম। সেক্ষেত্রে কিছুটা পেছাবে।’

কতটা পেছাবে জানতে চাইলে ডা. দীপু মনি বলেন, ‘কতটা পেছাবে এটাও এ মুহূর্তে বলা খুব জটিল। কারণ সারাবিশ্বে করোনা আবারও বাড়ছে। আমাদের এখানে পরপর দুই বছরই কিন্তু মার্চ মাসের দিকেই করোনা বেড়েছিল। আগামী মার্চ-এপ্রিলে কী অবস্থা হবে তা আমরা বলতে পারছি না। সেজন্য পরিস্থিতি বিবেচনায় নিয়েই পরীক্ষার সময়সূচি নির্ধারণ করবো। সেটিও সংক্ষিপ্ত সিলেবাসেই হবে।’

২০২২ সালে সব বিষয়ে পরীক্ষা হবে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রীর উল্লেখ করেন, ‘কতদিন আমরা তাদের ক্লাস নিতে পারবো তার ওপর নির্ভর করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

করোনা মহামারির কারণে চলতি বছর এসএসসি এবং এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হচ্ছে। একই কারণে গত বছর এইচএসসি পরীক্ষা না নিয়ে জেএসসি এবং এসএসসির নম্বর গড় করে ফল দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

/এসএমএ/জেএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম