আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে সৌদি প্রতিনিধিরা ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২১, ১২:৫৮আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৩:০২

আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের পরিবহনমন্ত্রী প্রকৌশলী সালেহ বিন নাসের আল-জাসেরের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত দুই দিনের বিনিয়োগ সম্মেলনে সোমবার (২৯ নভেম্বর) পর্যন্ত অংশগ্রহণ করবেন তারা।

বাংলাদেশে অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব। প্রতিনিধি দলটির সদস্যরা এই ইচ্ছা প্রকাশ করেছেন। 

বিনিয়োগ সম্মেলনে অংশ নিচ্ছেন সৌদি বন্দর কর্তৃপক্ষের সভাপতি ওমর বিন তালাল হারিরি এবং সৌদি বিনিয়োগের ভাইস মিনিস্টার বদর ইবরাহিম।

ঢাকায় আসা সৌদি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আকওয়া পাওয়ার, ইঞ্জিনিয়ার ডাইমেনশন টু এলএলসি, রেড সি গেটওয়ে টার্মিনাল প্রভৃতি।

/এসএসজেড/জেএইচ/
সম্পর্কিত
হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মৃত্যু ৪২
কুয়েতে ইরানি হামলার নিন্দা সৌদি আরবের
দেশে ফিরলেন আরও ১১ হাজার ৬১৩ হাজী, মৃত্যু বেড়ে ৪১
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম